/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির এক সদস্যকে উপকরণসহ আটক করা হয়েছে। তার নাম ফারুক মিয়া (৩০) ।

বুধবার (২৩ আগস্ট) দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে ফারুককে স্থানীয় জনপ্রতিনিধি ও জনতা আটক করে।

ফারুক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

এ সময় উদ্ধার করা হয় চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্র, গাড়ির চাবি, সিএনজি অটোরিকশার ভুয়া নেমপ্লেট, সিসি ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ।

পরে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপকরণসহ ফারুক মিয়াকে থানায় নিয়ে আসেন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ওসি নাজমুল হক কামাল বলেন, ফারুক মিয়া চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, চেতনানাশক স্প্রে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জে ৮টি বাসায় চুরি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। স্প্রে পার্টির আতঙ্কে লোকজন রাত জেগে স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য আটক

আপডেটের সময় : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩