/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ পৌরসভা মঙ্গলবার রাতে গোয়ালদী গ্রামে আব্দুর রাজ্জাক নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আহত চালককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় চালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে বুধবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত অটোরিকশা চালক পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আবু জাহেরের ছেলে।

জানাযায়, আদমপুর বাজার থেকে ছদ্মবেশে মহিলাসহ তিনজন যাত্রী ৪০ টাকা ভাড়ার বিনিময়ে গোয়ালদী খাঁন বাজার যাওয়ার জন্য অটোরিকশায় উঠে। পরে ভেতরের পাটালপাড়া রাস্তা ব্যবহার করে যাওয়ার জন্য ছদ্মবেশী ছিনতাইকারীরা অনুরোধ করে।

অটোরিকশা চালক সরল মনে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গোয়ালদী যুবলীগ নেতা জাকির ভূইয়ার বাড়ির পাশে মুরগির খামারের নির্জন এলাকায় অটোরিকশা চালককে পেছন থেকে মাথায় রাম দা দিয়ে কোপ মারে। এক পর্যায়ে অটোরিকশা অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে অন্য এক অটোরিকশা চালকের সহযোগিতায় আহত রাজ্জাক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

আপডেটের সময় : ১১:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০