/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় বুধবার রাত ১০টার দিকে উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৫৫) ।

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন হাটে গরু কেনাবেচা করতেন।

নিহতের ছেলে আতিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে তার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দুইশ গজ দূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গ্রামের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার বাবার মরদেহটি দেখতে পায়।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, দুর্বৃত্তরা নামুজায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

আপডেটের সময় : ০৫:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩