/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুড়ি ক্রয়বিক্রয় নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (৩০ মে) রাত ১১ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুড়ি ক্রয়বিক্রয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে চন্দ্রনাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রনাথ ওই গ্রামের রঘুনাথের ছেলে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক জানান, একই গ্রামের জীবন কুমারের ছেলে নিত্যরঞ্জন ও শ্রীবাসের ছেলে বাঁধনের মধ্যে ঘুড়ি কেনা-বেচা নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে জীবন, আনন্দ ও খোকন গংয়ের সাথে শ্রীবাস ও তার আত্মীয় চন্দ্রনাথ সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন চন্দ্রনাথ। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে, আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ঘুড়ি ক্রয়বিক্রয় নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

আপডেটের সময় : ০৩:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০