/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

আইএনবি ডেস্ক: গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ছাত্রী ধর্ষণের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে ওই শিক্ষককে সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সোমবার রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, এর আগে একাধিকবার তিনিসহ তার সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু, ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসব নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

আপডেটের সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩