/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহননে প্ররোচনা মামলার প্রধান আসামি আসলাম চৌধুরী বাবুকে (২২) মাদারীপুরের রাজৈর থেকে বুধবার রাত ১০টার দিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গ্রেফতার বাবু কোটালীপাড়ার বানারঝর গ্রামের লাল মিয়া চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি বলেন, গত ১৩ মে বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক গৃহবধূ কেনাকাটার উদ্দেশ্যে কোটালীপাড়া যান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু ও তার সহযোগী জিসানসহ অন্যরা ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে কোটালীপাড়ার বানারঝর থেকে তালপুকুরিয়া গ্রামের কালাম মোল্লার ঘেরে নিয়ে যায়। সেখানে বাবু ও জিসানসহ ৫ জন পালাক্রমে ধর্ষণ করে ওই গৃহবধূকে। পরে তাকে তালপুকরিয়া লিংক রোডের পাশে ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় ক্ষোভে লজ্জায় পর দিন ১৪ মে ভোর ৫টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন ওই গৃহবধূ।
এ ঘটনায় ১৫ মে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন নিহতের স্বামী সুনীল মন্ডল। এ মামলার ছায়া তদন্ত করে র‌্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে মাদারীপুরের রাজৈর থেকে এ মামলার প্রধান আসামি আসলাম চৌধুরী বাবুকে গ্রেফতার করে র‌্যাব-৮। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেটের সময় : ১০:৪২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩