/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চালককে হাত-পা বেঁধে হত্যা

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় হাত পা বেঁধে আতিকুল ইসলাম আতিক নামের (৫০) নামের এক গাড়ি চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ। এবং আশেপাশে পোশাক কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়ার থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কি কারণে গাড়ি চালক আতিকুল ইসলামকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তার ব্যবহৃত মোবাইলের কল ধরে অভিযুক্তদের ধরতে বিভিন্ন এলাকার অভিযান চলছে।

অপরদিকে সম্প্রতি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় অটোরিকসা চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গাড়ি চালককে হাত-পা বেঁধে হত্যা

আপডেটের সময় : ০৯:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩