/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকায় বৃহস্পতিবার (১৮ মে) সকালে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

নিহত হলেন, একই এলাকার মো. মজনু মিয়ার মেয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকার হৃদয়ের (২৫) স্ত্রী নাসরিন আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ছয় বছর আগে মজলিশপুর এলাকার আলিমুল হাজীর ছেলে হৃদয়ের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতেন। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতরে রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেটের সময় : ০৭:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩