/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে জাল ভোট দিতে গিয়ে ২ যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকৃত যুবকরা হলেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স নিয়ে সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দন এ তথ‌্য নিশ্চিত করে জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

কালিহাতীতে জাল ভোট দিতে গিয়ে ২ যুবক আটক

আপডেটের সময় : ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩