/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮) নামে এক ইমাম।

মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষ্যে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির ওয়াজ পেশ করতে যান মাওলানা আবদুল মালিক আল মনসুরী।

এ সময় বয়ান শুরু করে দুরুদ শরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই ইমামের মৃত্যুতে পুরো উপজেলার মুসল্লি ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, ওই ইমাম তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

আপডেটের সময় : ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩