/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারিতে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খুন!

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে মো. কামাল উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শেলী আকতার (২৭) উপজেলার মনসা গ্রামের আহমদ নবীর মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ইফতারিতে স্ত্রীর কাছে ফ্রিজের ঠান্ডা পানি চান কামাল। ঠান্ডা পানি নেই বলে জানালে রেগে গিয়ে শেলী আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এ সময় শেলী মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শেলীকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ইফতারিতে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খুন!

আপডেটের সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০