/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা’:সাখাওয়াত হোসেন

আইএনবি ডেস্ক:অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার প্রথম কাজ হবে পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ সদস্যদের মাঠে রাখা।’

আজ শনিবার মুঠোফোনে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার কাছে অফিসটা জরুরি না, সেটি পরেও যাওয়া যাবে। মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। তাদের রাস্তায় থাকতে হবে। আজই আইজিপির সঙ্গে আমার বৈঠক আছে। আগামীকাল থেকে আমি মাঠে নামবো রাজারবাগ পুলিশ লাইন্স থেকে।’
এর আগে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘আমার প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা’:সাখাওয়াত হোসেন

আপডেটের সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪