/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি

আইএনবি ডেস্ক:আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে উত্তেজনা দেখা গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় এ উত্তেজনা তৈরি হয়।

সরেজমিন দেখা যায়, শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’, ‘খুনি’ ‘খুনি’ বলে স্লোগান দেন।

এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করে, যাতে কেউ থানায় হামলা না করতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবির সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্দোলনকারীদের দেখে শাহবাগ থানায় ঢুকল পুলিশ, জাদুঘরে বিজিবি

আপডেটের সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪