/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি

আইএনবি ডেস্ক: আজ সোমবার (২৪ জুলাই) ৬ দি‌নের সফ‌রে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় আসছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন তিনি।

সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর।

তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও দেখা করবেন তিনি।

পাশাপাশি নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ইইউ বিশেষ প্রতিনিধি আগামী ২৭ জুলাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ইইউর বি‌শেষ প্রতিনিধি গিলমোর ২০১৯ সালের জুনেও বাংলাদেশে এসেছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আজ ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি

আপডেটের সময় : ০৭:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩