ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী

নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: বিএনপি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ওপর আস্থা নেই বলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছেন সরকার। এর নমুনা ঢাকার দুই সিটি নির্বাচন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান ইমানুয়েলস হলে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এতে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।

এ সময় তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের দিনে পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করা হলেও একই দিনে সাংবাদিকদের ওপর হামলা ও রক্তাক্ত করার অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি। এমনটা কোনও সভ্য দেশে হতে পারে না।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থক হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন।

মঞ্চে ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: বিএনপি

আপডেট সময় ০৭:১৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০