শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরে চিকিৎসক সহ আক্রান্ত হয়েছে ৫ জন। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতাল লকডাউন করা হয়েছে। এ ছাড়াও আক্রান্তরা হলেন ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ২জন, ডামুড্যায় ইসলামপুর ইউনিয়নে ১জন এবং নড়িয়াতে ১জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ সুস্থ ঘোষনা করা হয়েছে ডামুড্যা উপজেলায় ২ জন এবং জাজিরা উপজেলায় ৬ জন।
এই নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্ত ৬৬ জন। জেলায় মোট সুস্থ ১৪ জন। জেলা সিভিল সার্জন অফিস আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রিন্ট

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার 






















