/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ ফুটে যৌথ বাহিনীর অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

আইএনবি ডেস্ক: যৌথ বাহিনী রাজধানীর ৩০০ ফুট সড়কে অভিযান চালিয়েছে। এ অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ ৩০০ ফুট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।

এ ছাড়া এ সময় চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

৩০০ ফুটে যৌথ বাহিনীর অভিযান, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

আপডেটের সময় : ০৭:০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪