/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

গতকাল বুধবার রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে। এদিন সকাল ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ তাকে ট্রাইব্যুনালে হাজির করে।

২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেটের সময় : ০৭:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪