/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে দুই বাসের চাপায় পথচারী নিহত

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট চত্বরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। বর্তমানে পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।

পথচারী সাব্বির হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার পরিবহন ও দোয়েল পরিবহনের বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক জানান, ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে দুই বাসের চাপায় পথচারী নিহত

আপডেটের সময় : ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪