/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ভারি বর্ষণে পাহাড় ধসে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।’

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

আপডেটের সময় : ০৫:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩