/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে পৌরসভায় অবস্থান

সাতক্ষীরা প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে সাতক্ষীরা পৌরসভার ভেতরে ময়লার গাড়ি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার ভেতরে অবস্থান নেন তারা। বেতন না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে তারা জানান।

সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান বলেন, সাতক্ষীরা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা, কিন্তু এই পৌরসভায় আমরা যারা পরিচ্ছন্নকর্মী আছি তাদের প্রায় সময় বেতন বকেয়া থাকে। আমরা এই কাজ করে যে বেতন পাই তাতেই আমাদের সংসার ঠিকভাবে চলে না। আয়ের অন্য কোনো উৎস নাই। দীর্ঘদিন ধরে আমাদের বেতন বকেয়া থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে হবে তা না হলে এ আন্দোলন চালিয়ে যাবো।

সাতক্ষীরার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, মেয়র ও প্রধান নির্বাহীর যৌথ স্বাক্ষরে বিভিন্ন কর্মীদের বেতন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। কিন্তু সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতী বিভিন্ন সময় নাশকতা মামলার কারণে হাজতে থাকায় আমরা নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দিতে পারছি না। তবে দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে পৌরসভায় অবস্থান

আপডেটের সময় : ০৬:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩