/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে পুকুরে মিলল গ্রেনেড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে গোসল করতে যাওয়া এক তরুণ পুরোনো একটি গ্রেনেড কুড়িয়ে পেয়েছে ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান শনিবার (১৯ আগস্ট) রাতে এতথ্য নিশ্চিত করেন।

ওসি রকিবুল বলেন, শনিবার বিকেলে আনন্দপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নামেন এক যুবক। এ সময় তার পায়ের নিচে কিছু একটা বাধলে ডুব দিয়ে সেটি তুলে ডাঙায় ওঠেন। বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে পুলিশে খবর দেওয়া হয়। পরে বস্তুটি পুলিশ হেফাজতে আনা হয়েছে।

তিনি জানান, কুড়িয়ে পাওয়া গ্রেনেডটি পরিত্যক্ত, না কি তাজা তা এখনও বলা যাচ্ছে না। এজন্য ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট মাধবপুরের উদ্দেশে রওনা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মাধবপুরে পুকুরে মিলল গ্রেনেড

আপডেটের সময় : ০৫:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩