/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলনা পিস্তল ও ক্ষুরসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে গাঁজা, একটি খেলনা পিস্তুল ও দু’টি ক্ষুরসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কলোনীপাড়ার আনারুল ইসলামের ছেলে ফেরদৌসুর রহমান সিজান, প্রান্তিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আলীনগর রেলপাড়ার বাবলু ইসলামের ছেলে রমজান আলী।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনববাগঞ্জ শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং ছিনতাই এর উদ্দেশ্যে একত্রিত হওয়ার সময় তাদের মাদক এবং ছিনতাইয়ের সরঞ্জামসহ আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খেলনা পিস্তল ও ক্ষুরসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

আপডেটের সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩