/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে রেলস্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় ঘটনাটি ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করবে, এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বাজিতপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আপডেটের সময় : ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩