/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পের আরসার শীর্ষ কমান্ডার গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার নুর মোহাম্মদ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হন। ওইদিন ভোরে উখিয়ার ৮ ডব্লিউ ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রোহিঙ্গা ক্যাম্পের আরসার শীর্ষ কমান্ডার গ্রেফতার

আপডেটের সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩