/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসুরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ নিখোঁজের সাতদিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আশরাফ ও তার মা সেলিনাকে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক তৈয়ব জানান, লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তাকে সাতদিন আগে হত্যার পর বাড়ির পাশে মাটিতে পুতে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

আপডেটের সময় : ০৮:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩