/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামাইয়ের হাতে শ্বশুর খুন, ঘাতক আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নুর আলম (৪৯) নামে এক শ্বশুর জামাইয়ের হাতে খুন হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক জামাই সেলিম মিয়াকে (৩০)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

সোমবার ভোরে উপজেলার শানখালা ইউনিয়নের পাহাড়ি এলাকা ডেউয়াতলি থেকে অভিযান চালিয়ে ঘাতক সেলিমকে আটক করা হয়। আটক সেলিম একই উপজেলার উত্তর কালিনগর গ্রামের আবু মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে সেলিমের শ্বশুর নুর আলম তার নিজ বাড়ি চুনারুঘাট উপজেলার পানছড়ি গ্রামেই অবস্থান করছিলেন। ওই সময় জামাই সেলিম তার শ্বশুর বাড়িতে যান। এসময় পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শ্বশুর নুর আলমের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে জামাই। একপর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে তার শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, হত্যার পর থেকেই ঘাতক সেলিমকে ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জামাইয়ের হাতে শ্বশুর খুন, ঘাতক আটক

আপডেটের সময় : ০৮:৪৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩