/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতে ১৪টি গরুসহ যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের চরে বজ্রপাতে সজিব হোসেন (২৫) নামে এক যুবক সহ ১৪টি গরুর মৃত্যু হয়েছে।

নিহত সজিব লক্ষ্মীকুণ্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সজিব প্রতিদিন বাবার খামারের গরু নিয়ে কামালপুরের প্রত্যন্ত চরে পতিত জমিতে ঘাস খাওয়াতে যান। বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজিবের বাবা আলহাজ প্রামাণিক জানান, মঙ্গলবার বিকেলে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়, তখন আমি ফোনে ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলি। বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ এক কৃষক নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

পাবনায় বজ্রপাতে ১৪টি গরুসহ যুবকের মৃত্যু

আপডেটের সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩