/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বুধবার বিকালে সদর মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ (২৮)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে। তার বাবার নাম মো. সামছুল হক। অন্য মাদক কারবারিরা হলন জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মিজানুর রহমানের পুত্র মোখলেছুর রহমান অপু (৩২), আইয়ুব আলীর পুত্র সালমান শাহ (২৯), আব্দুল লতিফের পুত্র সামছুল হক (৫২), মৃত মিলন মিয়ার পুত্র নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, গ্রেফতার মাদক কারবারিরা ধুলিয়াখালয় জনৈক মতিন মিয়ার পাকা বসতঘরের ভেতরে মাদক বিক্রি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময় : ০৫:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩