/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে কোটি টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে দুইজনকে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ আটক করেছে র‌্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (৯ মে) উপজেলার মান্নাননগর মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে বিকালে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কুদরত-ই-খোদা ও হাওয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

তাড়াশে কোটি টাকার হেরোইনসহ আটক ২

আপডেটের সময় : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩