/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ

গাজীপুর প্রতিনিধি: বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ মে) সকাল থেকে দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টি এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টি মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহনুর ইসলাম (হাতি) ও হারুন অর রশীদ (ঘোড়া)।

গত সোমবার (০৮ মে) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে মেয়র পদে আট জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৩ জনসহ মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০ ভোট কেন্দ্র তিন হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে।

গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন।

এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, তিন হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ছয় হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।

রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেটের সময় : ০৮:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩