/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন ।

শুক্রবার বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৪৪ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ জোড়া পুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপন অবস্থান নেয়।

কিছু সময় পর টহল দল ১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। ওই ব্যক্তি না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রং এর একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে, বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে কস্টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

আপডেটের সময় : ০৬:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩