/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবা-জাল টাকাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি: ইয়াবা সম্রাজ্ঞী ফাতেমা ও তার এক সহযোগীকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯৫ হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রয়ের ৩ লাখ ৮৪ হাজার টাকাসহ আটক করেছে র‍্যাব।

কক্সবাজার র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ থানাধীন টেকনাফ পৌর এলাকার খানকার ডেইল এলাকায় অবস্থিত বসতবাড়িতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইয়াবা সম্রাজ্ঞী নামে পরিচিত ও দেশব্যাপী ইয়াবা সরবরাহকারী রোহিঙ্গা তরুণী কানিজ ফাতেমাকে (৩১) আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী এবং সম্পর্কে তার দেবর নাছির উদ্দিন পিন্টু (২৯) র‍্যাব কর্তৃক ধৃত হলেও পালিয়ে যায় অপর তিন সহযোগী জয়নাল আবেদীন (৩৭), আব্দুল আজিজ (৩১) ও মোহাম্মদ আয়াছ (২৫)।

র‌্যাব জানায়, আটক করার পর ফাতেমা ও পিন্টুর স্বীকারোক্তি মতে তাদের হেফাজত থেকে মোট ৯৫ হাজার ৬৭০ পিস ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় ইয়াবা বিক্রয়ের মাধ্যমে আয়কৃত সর্বমোট ৩ লাখ ৮৪ হাজার টাকা। মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি চলতো তাদের জাল টাকার রমরমা ব্যবসাও। দীর্ঘদিন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও সুকৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ফাতেমা, পিন্টু সহ পলাতক ব্যক্তিরা ঘটনাস্থলে ইয়াবা পাইকারি কেনা-বেচার উদ্দেশ্যে জড়ো হলে র‍্যাব সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

র‌্যাব কর্মকর্তা জানান, আটক ও পলাতক ৫ আসামির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর সারণির ১০(গ) ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবা-জাল টাকাসহ আটক ২

আপডেটের সময় : ০৫:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩