/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে ঘুমন্ত নানি-নাতনিকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে ঘুমন্ত অবস্থায় নানি ও নাতনিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সিঁদ কেটে ঘরে ঢুকে নানি রওশন আরা (৬০) ও নাতনি হাবিবাকে (১৩) ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে তারা।

জানা গেছে, ওই ঘরে নানি ও নাতনি দুজনই বসবাস করতেন। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। পুলিশ সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ঘরে ঢুকে ঘুমন্ত নানি-নাতনিকে কুপিয়ে জখম

আপডেটের সময় : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩