/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে জিল্লুর রহমান (২৩) নামের এক চা বিক্রেতার মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

জিল্লুর রহমান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। কেশবপুরের কাটাখালি বাজারে তিনি চা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার পর থেকে জিল্লুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন সারারাত তাকে খোঁজাখুঁজি করেন। বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানে ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন কেশবপুর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার বলেন, জিল্লুর রহমানের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩