/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত

ফেনী প্রতিনিধি:ফেনীতে সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোতাহের ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল মোতাহেরকে মৃত ঘোষণা করেন ও আহত কনস্টেবল আসাদুল ইসলামকে ওই হাসপাতালে ভর্তিক রেন। তারা দুইজন ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আবদুস সামাদ জানান, মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যান চালিয়ে দায়িত্ব পালন করছিলেন । রাত পৌনে তিনটার দিকে রামপুর এলাকার ঢাকামুখি লেনে একটি কাভার্ডভ্যান (নং ঢাকা মেট্রো ট ২০-০৭২৯) পেছনের দিক থেকে পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপভ্যানটি পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ভ্যানে কর্তব্যরত ২ কনস্টেবল আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন এবং কনস্টেবল আসাদুলকে হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

কাভার্ডভ্যানের ধাক্কায় কনস্টেবল নিহত

আপডেটের সময় : ১০:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২