/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার সকালে খবর পেয়ে বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এদিকে রবিবার দুপুরে মনোয়ারার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

মাধবপুরে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যা, স্বামী আটক

আপডেটের সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০