/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যান্স গ্রুপ বানিয়ে তরুণীদের দেহ ব্যবসা, আটক-৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শহরে ড্যান্সগ্রুপের অন্তরালে ব্ল্যাকমেইল করে তরুণীদের দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগে তিনজনকে আটক করেছে।

শনিবার মধ্যরাতে শহরের প্রফেসরপাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়। এসময় তিন তরুণীকেও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের তাঁতিপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।

র‍্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ড্যান্সগ্রুপ তৈরি করেন তারা। এর অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিলেন সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। ড্যান্স শেখানোর নামে তরুণীদের ভয়-ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করেন তারা। এমন তথ্যের ভিত্তিতে শহরের প্রফেসরপাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার, ৬টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ড্যান্স গ্রুপ বানিয়ে তরুণীদের দেহ ব্যবসা, আটক-৩

আপডেটের সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০