পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোবাইকসহ নিখোঁজ চালক আনোয়ার হাওলাদারের (৫০) গলাকাটা মরদেহ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেঁতুলবাড়িয়া সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত অটোচালক আনোয়ার হাওলাদারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার পার-কার্তিকপাশা গ্রামে। তার বাবার নাম মৃত লালু হাওলাদার।
এ ঘটনায় অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো– রবিউল (২১) ও রাজিব (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুন্সির বাজারসংলগ্ন এলাকা থেকে সোমবার বিকালে অটোবাইকসহ চালক আনোয়ার হাওলাদার নিখোঁজ হন।
বুধবার সকালে রাস্তার পাশে ফেলে রাখা গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা ওই মরদেহটি আনোয়ারের বলে শনাক্ত করেন। এর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রিন্ট

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার 






















