/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পাঁচ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভারতীয় পাহাড়ি ঢলে শনিবার রাতে কহুয়া নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি গ্রামের রোপা আমন ও শীতকালীন সবজি পানির নিচে তলিয়ে গেছে।

পানিবন্দি হয়েছে কয়েকশ পরিবার, ডুবে গেছে জমির ফসল, রাস্তাঘাট ও মুরগির খামার, ভেসে গেছে কয়েকশ পুকুরের মাছ। কৃষকেরা পানিতে ডুবে থাকা ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হাজার ২০০ হেক্টর জমির রোপা আমন ও ৪০ হেক্টর শীতকালীন সবজির খেত আবাদ হয়েছে। সদর ইউনিয়নের ঘনিয়মোড়া ব্লকে ৪২০ হেক্টর রোপা আমন হয়েছে। এর মধ্যে ১০৫ হেক্টর রোপা আমন পানিতে ডুবে আছে। ১৩ দশমিক ৫ হেক্টরের মধ্যে ছয় হেক্টর সবজি পানিতে নিমজ্জিত রয়েছে।

ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন জানান, রবিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধে ভাঙনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত থেকেই পানির অবস্থা ৭০ সেন্টিমিটারে উপরে ডেঞ্জার লেবেলে রয়েছে। আর কোনো বাঁধ যাতে না ভাঙে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ফেনীতে পাঁচ গ্রাম প্লাবিত

আপডেটের সময় : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০