/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিকদের ছাঁটাই আতঙ্কে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়কে অবস্থান নিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে। শ্রমিকদের অবরোধের ফলে কিছু সময়ের জন্য মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, দিগন্ত সোয়েটার কারখানায় জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সম্প্রতি ছাঁটাই আতঙ্ক দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিল। গতকাল মালিকপক্ষ পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের দাবি মেনে নেয়। কিন্তু আজ সকালে শ্রমিকরা দিগন্ত কারখানায় কাজ করতে গিয়ে বিভিন্ন সেকশনে মেশিনের লাইট, মেশিন ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে তারা আন্দোলনে নেমে নির্বিচারে ভাঙচুর চালায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে শ্রমিকরা মিছিল সহকারে বের হয়ে পার্শ্ববর্তী কোস্ট টু কোস্ট কারখানায় হামলা চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের কাঁচ, আইটি সেকশনের কম্পিউটার, মেশিনপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথি বাইরে ফেলে দেয়। এছাড়া ভাঙচুর করা হয় মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপসহ অন্তত ১০টি গাড়ি। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় পথচারীসহ অন্তত ১০জন আহত হন। আহতদের হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সরে গেলে সকাল ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য পরিকল্পিতভাবে মেশিনপত্র তছনছ করেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল আটটার দিকে তারা আন্দোলনে নামেন। এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দিগন্ত সোয়েটার কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলার কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিকদের ছাঁটাই আতঙ্কে মহাসড়ক অবরোধ

আপডেটের সময় : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০