/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ‌১

সুনামগঞ্জ প্রতিনিধি:সম্প্রতি সুনামগঞ্জের উপজেলার নরসিংহপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ধর্ষককে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই কিশোরীকে মঙ্গলবার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে তিন বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায় সে।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা জানার পর পরই বিল্লাল হোসেন নামে এক ধর্ষককে আটক করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। ধর্ষিতার পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

সুনামগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ‌১

আপডেটের সময় : ০৪:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০