/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের লাথির আঘাতে বাবার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মঙ্গলবার সকালে পৌর এলাকার রায়পুর মহল্লায় ছেলের লাথির আঘাতে ফরিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাজা শেখ (৩০) পলাতক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল বন্ধ ঘোষণার পর শ্রমিক ফরিদুল ইসলাম বহু কষ্টে তার সংসার পরিচালনা করছিলেন। তার সঞ্চয় রাখা কিছু অর্থ ছেলে রাজা শেখ দাবি করে। বাবা ফরিদুল ইসলাম টাকা দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে নাশতার পর এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ছেলের লাথিতে বাবা ঘটনাস্থলেই মারা যান।

দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে সদর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আকতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের ছেলে রাজা শেখ পলাতক রয়েছেন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

ছেলের লাথির আঘাতে বাবার মৃত্যু

আপডেটের সময় : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০