/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা

টেকনাফ প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় ৪৫০ পর্যটক আটকা পড়েছেন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। তখন সেখানে থাকা পর্যটকরা ফিরে আসতে পারবেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা পড়েছেন। আশা করছি, আবহাওয়া অনুকূলে চলে আসবে। তখন পর্যটকরা ফিরে যেতে পারবেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা

আপডেটের সময় : ০৭:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩