/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত-৮

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে রোববার সকালে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষেগোলাম মোস্তফা নামে ৬০ বছরের এক বৃদ্ধের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

নিহত গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামের সাবেক মেম্বর রশিদ সরকার গ্রুপে এবং আওয়াল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েক দফায় শালিসী বৈঠকও হলেও বিষয়টি মীমাংসা হয়নি। সেই দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের বেশ অন্তত ৮-৯ জন আহত হয় এবং প্রতিপক্ষের ধারালো ফলার আঘাতে আওয়াল গ্রুপের গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত-৮

আপডেটের সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০