/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাগেজে মিলল মাথা ও দুই পা বিচ্ছিন্ন তরুণীর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে একটি লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজ খুলে দেখে এক তরুণীর মাথা এবং দুই পা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। নিহত তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা নিহতের পরিচয় শনাক্তে কাজ করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

লাগেজে মিলল মাথা ও দুই পা বিচ্ছিন্ন তরুণীর লাশ

আপডেটের সময় : ০৬:৩৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪