/* */
Dhaka , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর এলাকায় সোমবার (১ জুন) ভোরে তেতুইবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল হক।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব।

ঘটনার বিবরণে র‌্যাব জানিয়েছে, নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেয়া হয়।

পরে র‌্যাবের সংকেত পেয়ে ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাতে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও একজন নিহত হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময় : ০৭:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০