/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আবারোও আগুন

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

গতকাল বুধবার রাত ১২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ৬ জানুয়ারি দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুন লেগে হাজারের বেশি ঘর পুড়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

রোহিঙ্গা ক্যাম্পে আবারোও আগুন

আপডেটের সময় : ০৬:০০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪