/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বসতঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে এ ঘটনায় আব্দুল হকের কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ১০ জনেরই সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময় : ০৭:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩