/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের হাতে তহুড়া বেগম (৫৫) নামে শাশুড়ি খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলের বউকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকা থেকে নিহত শাশুড়ি’র মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে চার্জার লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে নিহতের প্রবাসী ছেলের বউ আইরিন আক্তার (২৫)। এতে ঘটনাস্থলেই মারা যান তহুড়া বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ছেলের বউকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

মানিকগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ

আপডেটের সময় : ০৬:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪